• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে বান্দরবান

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুলাই ২০২৬, ০১:১৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে বন্ধ থাকা বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বন্যা পরিস্থিতি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, বন্যার পানি নেমে গেছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর উজানে বৃষ্টিপাতও কমেছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী বৃহস্পতিবার থেকে জেলার সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পর্যটন শাখা জানায়, টানা অতিভারী বর্ষণ, পাহাড়ি ঢলে সড়ক ও নদীপথ চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় গত (৬ জুলাই) থেকে ৩ দফা সময় বাড়িয়ে (১৫ জুলাই) পর্যন্ত বান্দরবানে পর্যটক ভ্রমণ বন্ধ রাখা হয়।

তিনি আরো জানান, জেলার বন্যা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং বন্যার পানি নেমে যাওয়ায় (১৬ জুলাই) থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি
ছবি: ভিওডি বাংলা
ফুলছড়িতে ডিবি পুলিশের অভিযানে ১শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
ছবি: ভিওডি বাংলা
চাটমোহরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর