• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু, ভারপ্রাপ্ত স্পিকারের কাছে ইসির চিঠি যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা হামলায় নিজের বেঁচে ফেরার বর্ণনা দিলেন আরঘচি নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত বৈশ্বিক র‍্যাংকিংয়ে আরও পিছিয়েছে বাংলাদেশি পাসপোর্ট ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট প্রশ্নফাঁস ঠেকাতে ভারতের সংসদে কঠোর বিল উত্থাপন

ভারতের সঙ্গে টক্কর দিলে বাংলাদেশ বাঁচতে পারবে না


প্রকাশ:  ১৮ মে ২০২৫, ০৫:১১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের ওপর কয়েকটি পণ্যের আমদানি সংক্রান্ত বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) নির্দেশিকার পর এই পদক্ষেপ নেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, ‘ভারতের সঙ্গে টক্কর দিলে ওরা বাঁচতে পারবে না’ বাংলাদেশ।

রোববার (১৮মে) দিলীপ ঘোষ ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি, তখন বাংলাদেশ তো কোন ছাড়! চারদিক থেকে ভারত দিয়ে ঘেরা। ওদের সব আমাদের হাতে, আকাশ থেকে পানি, ব্যবসা থেকে বাণিজ্য। ওদের বোঝা উচিত, ভারতের সঙ্গে টক্কর দিলে ওরা বাঁচতে পারবে না।’

এর আগে, গতকাল শনিবার বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য ও প্লাস্টিকসহ ছয় ধরনের পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারে বিধি-নিষেধ জারি (পোর্ট রেস্ট্রিকশন) করে ভারত। দেশটি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে। এই নির্দেশনা শনিবার থেকেই কার্যকর হয়েছে।

নির্দেশনা অনুসারে ভারতে কোনো স্থলবন্দর দিয়েই বাংলাদেশ থেকে কোনো ধরনের তৈরি পোশাক আমদানি করতে পারবেন না ভারতের ব্যবসায়ীরা। এই সব পণ্য কেবল নব সেবা (Nhava Sheva) এবং কলকাতা সমুদ্রবন্দর দিয়েই আমদানি করা যাবে।

এ ছাড়া প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, ফল এবং ফলের জুস, তুলা বা তুলার বর্জ্য এবং প্লাস্টিকজাত সামগ্রী আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোনো স্থলবন্দর কাস্টম (এলসিএস) বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে আমদানি করতে পারবে না ভারতের ব্যবসায়ীরা। এ ছাড়া চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ী (পশ্চিমবঙ্গ) এলসিএস দিয়ে এসব পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

তবে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত রং, ডাই, প্লাস্টিসাইজার ও গ্র্যানিউল আমদানি করতে পারা যাবে মেঘালয়, ত্রিপুরা, ও মিজোরাম দিয়ে। এ ছাড়া বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্যতেল ও পাথর গুঁড়া আমদানিতে কোনো বন্দর-সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়নি। নেপাল ও ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতের মধ্য দিয়ে ট্রানজিট পণ্য পরিবহন এই বিধিনিষেধের আওতাভুক্ত নয় বলেও জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বার্লিন প্রাইড শোভাযাত্রায় হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২
ছবি: সংগৃহীত
ইরাকে ভূমিকম্প অনুভূত