• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু, ভারপ্রাপ্ত স্পিকারের কাছে ইসির চিঠি যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা হামলায় নিজের বেঁচে ফেরার বর্ণনা দিলেন আরঘচি নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত বৈশ্বিক র‍্যাংকিংয়ে আরও পিছিয়েছে বাংলাদেশি পাসপোর্ট ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট প্রশ্নফাঁস ঠেকাতে ভারতের সংসদে কঠোর বিল উত্থাপন

৩ বিভাগে ‘অতি ভারি’ বৃষ্টির আভাস


প্রকাশ:  ১৮ মে ২০২৫, ০৭:২৩ পি.এম.
শেয়ার করুন 0
৩ বিভাগে ‘অতি ভারি’ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ৭২ ঘণ্টা ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৮মে) আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টিপাত সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ আভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, “তিন বিভাগের অধিকাংশ জায়গায় আগামী ৭২ ঘণ্টা ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।”

সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে সেটি হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ও ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে সেটিকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি ধরা হয়।

আর ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হলে ভারি এবং তার চেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে ধরা হয় অতি ভারি বৃষ্টিপাত হিসেবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের রোববার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই আভাস দেওয়া হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ‘দু-এক’ জায়গার বিষয়েও। আর রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে; অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। আর বান্দরবানসহ খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে।

গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে; ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে; ২১ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সিলেটে ৯৪ মিলিমিটার, কুতুবদিয়ায় ৭৫, কক্সবাজারে ৭৩ এবং গোপালগঞ্জ, কুমারখালী ও কয়রায় ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দূষণের চাদরে ঢাকা রাজধানী ঢাকা। ছবি: সংগৃহীত
বায়ুদূষণে বিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, শীর্ষে কাম্পালা
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ১৭ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা