• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক


প্রকাশ:  ২০ মে ২০২৫, ০৭:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা এই বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাজধানীসহ সারাদেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসাও করেন।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ
ছবি: সংগৃহীত
শিক্ষা ক্যাডারে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন প্রস্তুতি শুরু, শিগগির তফসিল