• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুশ ইন করা ভারতীয়দের ফেরত নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

   ২১ মে ২০২৫, ০৮:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে পুশ ইন করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সমসামিয়ক ইস্যুতে বুধবার (২১ মে) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘পুশ ইনের বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ হচ্ছে। বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে। আমরা চেষ্টা করছি নিয়মের বাইরে যেন কিছু না হয়। আমরা নিয়ম অনুযায়ী আগাচ্ছি।’
 
আওয়ামী লীগের সময়ে স্বাক্ষরিত ভারতের সঙ্গে চুক্তির বিষয়গুলো পুনর্বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ‘স্থলবাণিজ্যে বিধিনিষেধ আরোপের বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হয়েছে।’
 
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের বিষয়ে তিনি বলেন, ‘তিনি নিজেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলে যেতে চান। তার দায়িত্ব পরিবর্তন হবে। দু-একদিনের মধ্যে তিনি চলে যাবেন।’
 
প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী মো. সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেসরকারি বিল কার্যক্রমে গতি আনার তাগিদ সংসদীয় কমিটির
বেসরকারি বিল কার্যক্রমে গতি আনার তাগিদ সংসদীয় কমিটির
বিজয় দিবসে চালু হচ্ছে থার্ড টার্মিনাল
বিজয় দিবসে চালু হচ্ছে থার্ড টার্মিনাল
পাকিস্তানের বিপক্ষে জয়ে শান্তদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
পাকিস্তানের বিপক্ষে জয়ে শান্তদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী