• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২ আজ নতুন কুঁড়ির গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী হাসপাতালের শৌচাগারে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২ চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি

রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক


প্রকাশ:  ২৪ মে ২০২৫, ০৫:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সব রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওইদিন বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এ বৈঠক ডেকেছেন বলে সূত্রে জানা গেছে।

জানা গেছে, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমার বাংলাদেশ (এবি) পার্টি এ বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, আমাকে একজন উপদেষ্টা কল দিয়েছিলেন। বলেছেন আগামীকাল (রোববার) সর্বদলীয় বৈঠক হবে, সেখানে থাকতে পারব কি না। বিকাল ৫টা থেকে বৈঠক হতে পারে বলে জানান মঞ্জু।

এদিকে আজ বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধি এবং রাত সাড়ে ৮টায় জামায়াত ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইশরাক হোসেন
জামায়াত-এনসিপিকে ইশরাক ‘আহ ভাতিজা, আমরাও বসে আছি’
ফাইল ছবি
অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী