• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০ অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের অবমাননা করেছে: মীর হেলাল সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল দেশে চিকিৎসকের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো: শামা ওবায়েদ গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ভারতের উপনির্বাচনে ফল গড়বে কি জেন-জি ভোটাররা? ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইউএনওপিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ

সংখ্যালঘুদের কাছে  চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন


প্রকাশ:  ৪ জুন ২০২৫, ০৭:১২ পি.এম.
শেয়ার করুন 0
চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। ছবি: ভিওডি বাংলা
চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। ছবি: ভিওডি বাংলা

পাবনা প্রতিনিধি

পাবনায় চাঁদা না দেয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকির অভিযোগ উঠেছে। দেয়া হয়েছে হত্যার হুমকিও। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। 

বুধবার (৪ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শহরের পাথরতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসেন তারা। পরে মানববন্ধন শেষে নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়া হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন, অভি রায়, জয়দেব, আকাশ দাস, বিজয় কুমার, শ্যামল রবি দাস, উৎস কুন্ডুসহ অনেকে।

বক্তব্যে তারা বলেন, ৫ আগস্টের পর একটি চক্র পাথরতলা এলাকার সনাতন ব্যবসায়ীদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। সেটি না দেয়ায় ক্রমাগত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে তারা। ইতোমধ্যে মব সৃষ্টি করে এলাকায় আতঙ্ক তৈরি সহ নানা ধরণের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে। এতে নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের। দ্রুত এ সকল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
৫ বছরের আইনি লড়াই শেষে জমির দখল বুঝে পেলেন ক্রেতারা
ছবি-ভিওডি বাংলা
পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
ছবি: ভিওডি বাংলা
কালিয়ার দুই বেসরকারি ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা