• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০ অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের অবমাননা করেছে: মীর হেলাল সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল দেশে চিকিৎসকের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো: শামা ওবায়েদ গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ভারতের উপনির্বাচনে ফল গড়বে কি জেন-জি ভোটাররা? ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইউএনওপিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডান গ্রেডিং পরীক্ষায় ৫ম ডান ব্ল্যাক বেল্ট অর্জন করল শিহান আবদুল্লাহ‌


প্রকাশ:  ৪ জুন ২০২৫, ০৯:০২ পি.এম.
শেয়ার করুন 0
আন্তর্জাতিক ডান গ্রেডিং পরীক্ষায় ৫ম ডান ব্ল্যাক বেল্ট অর্জন করল শিহান আবদুল্লাহ‌
আন্তর্জাতিক ডান গ্রেডিং পরীক্ষায় ৫ম ডান ব্ল্যাক বেল্ট অর্জন করল শিহান আবদুল্লাহ‌

নিজস্ব প্রতিবেদক

ওয়ার্ল্ড কারাতে অর্গানাইজেশন (WKO) বাংলাদেশ এবং কে ও ফাইট স্টুডিও-এর প্রধান শিহান আবদুল্লাহ‌ মোহাম্মদ হোসেন জাপানের টোকিওতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ডান গ্রেডিং পরীক্ষায় ৫ম ব্ল্যাক বেল্ট (গো-ডান) অর্জন করেছেন। এই গ্রেডিং পরিচালনা করেন WKO শিনখিউকুশিনকাই-এর প্রেসিডেন্ট, দাইহিও কেনজি মিদোরি। 

অসাধারণ এই অর্জন শিহান আবদুল্লাহ‌’র বত্রিশ বছরেরও বেশি কারাতে প্রশিক্ষণ, অধ্যবসায় এবং আত্মনিবেদনের স্বীকৃতি। তিনি এখন বিশ্ব কারাতে অঙ্গনে একজন স্বীকৃত গুরু ও নেতা হিসেবে প্রতিষ্ঠিত। WKO শিনখিউকুশিনকাই বাংলাদেশ এবং কে ও ফাইট স্টুডিও এই অর্জনে গর্বিত। এটি বাংলাদেশের মার্শাল আর্টস জগতের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। 

অনন্য এ মাইলফলকে উচ্ছ্বসিত শিহান আবদুল্লাহ‌ বলেন, “এটি আমার জীবনের অন্যতম বড় অর্জন। বাংলাদেশের হয়ে এই সম্মান অর্জন করতে পারাটা গর্বের। আমি আগামী দিনে দেশের তরুণদের আন্তর্জাতিক মানের খিউকুশিন কারাতে প্রশিক্ষণ দিতে আরও প্রতিশ্রুতিবদ্ধ।”

এই সাফল্য ভবিষ্যতে বাংলাদেশের তরুণ প্রজন্মকে ফুল ফুল-কন্টাক্ট খিউকুশিন কারাতের প্রতি আগ্রহী করে তুলবে এবং আন্তর্জাতিক পরিসরে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন শিহান আব্দুল্লাহ।

১৯৭৭ সালে ঢাকায় জন্ম নেওয়া শিহান আবদুল্লাহ‌ মাত্র ১৩ বছর বয়সে মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু করেন। ১৯৯৬ সালে তিনি প্রথম ডান ব্ল্যাক বেল্ট অর্জন করেন। তিনি কে ও ফাইট স্টুডিও-এর প্রতিষ্ঠাতা এবং WKO শিনখিউকুশিনকাই-এর বাংলাদেশ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভিওডি বাংলা / এমটি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
২৭ জুলাই থেকেই চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
জিডিডিএফের সভাপতি হিসেবে দায়িত্ব পালনে সম্মতিপত্র গ্রহণের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে ফোরামের নেতারা। ছবি-ভিওডি বাংলা
জিডিডিএফের সভাপতির দায়িত্বে জাবি ভিসি
ছবি: সংগৃহীত
ইকনের পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর