• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাংলাদেশের ভালোবাসা সত্যিই অসাধারণ: স্ক্যালোনি

স্পোর্টস ডেস্ক    ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দ্বৈরথ ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত লড়াই। দীর্ঘ বিরতির পর বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচকে ঘিরে আটলান্টায় আয়োজিত সংবাদ সম্মেলনে ছিল সাংবাদিকদের উপচে পড়া ভিড়।

সংবাদ সম্মেলনে ম্যাচ, কৌশল এবং দুই দলের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি। শেষ দিকে প্রশ্ন করার সুযোগ পান এক বাংলাদেশি সাংবাদিক।

বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থন নিয়ে প্রশ্নের জবাবে স্ক্যালোনি বলেন, ‘আমরা সত্যিই বিস্মিত। এত দূর থেকে বাংলাদেশের মানুষ যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছে, তা অসাধারণ। বাংলাদেশে অনেককে আর্জেন্টিনার জার্সি পরে থাকতে দেখা যায়। বিষয়টি আমাদের জন্য খুবই আনন্দের। আশা করি আগামীকালের ম্যাচে আমরা তাদের একটি জয় উপহার দিতে পারব।’

এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের উচ্ছ্বাস নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন স্ক্যালোনি। এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনার ম্যাচ ঘিরে মিশ্র সংবাদকেন্দ্রে গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ এবং সংবাদ সম্মেলনে ব্রুনো গিমারেস বাংলাদেশের সমর্থকদের প্রসঙ্গ তুলে ধরেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল
মুখোমুখি ফ্রান্স-স্পেন, শক্তিতে এগিয়ে কোন দল
ছবি: সংগৃহীত
ম্যারাডোনার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি
জুয়ার আসরে নেইমার!
জুয়ার আসরে নেইমার!