• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০ অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের অবমাননা করেছে: মীর হেলাল সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল দেশে চিকিৎসকের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

  সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ০৬:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে শ্যামনগরে আবারও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি শেষে বিক্ষোভকারীরা তার কুশপুত্তলিকা দাহ করেন।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে শ্যামনগর উপজেলার বাবলাতলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়।

ঠিকাদার মো. শামসুদ্দোহা টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন হাফেজ মাওলানা মফিজুর রহমান, মো. রবিউল ইসলাম, আব্দুস সালাম, মফিজুল ইসলাম ও মো. রাসেল।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তাতে শ্যামনগরের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, দল থেকে বহিষ্কার করেই দায়িত্ব শেষ হয়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ায় তার সংসদ সদস্য পদ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

তাদের ভাষ্য, জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠলে জনআস্থা ক্ষুণ্ন হয়। তাই অভিযোগের স্বচ্ছ তদন্ত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামকে নিয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। তবে গাজী নজরুল ইসলামের দাবি, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী এবং পুরো ঘটনাটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এ ঘটনার পর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। এরপর থেকেই তার পদত্যাগের দাবিতে শ্যামনগরে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
৫ বছরের আইনি লড়াই শেষে জমির দখল বুঝে পেলেন ক্রেতারা
ছবি-ভিওডি বাংলা
পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
ছবি: ভিওডি বাংলা
কালিয়ার দুই বেসরকারি ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা