• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আইনানুগ প্রক্রিয়ায় আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০৯:২৮ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করাকে আমরা সঠিক মনে করি না।

তিনি বলেন, আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়েই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক।

বুধবার (১৫ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যক্তি হিসেবে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকে দল হিসেবেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। তা ছাড়া বাংলাদেশের সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবেও বিচারের স্পষ্ট বিধান রয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে গুলি করে শিশু ও গৃহিণী হত্যার মতো যে নজিরবিহীন গণহত্যা চালানো হয়েছে, তার দায় আওয়ামী লীগ এড়াতে পারে না। এই হত্যাযজ্ঞের পরেও আওয়ামী লীগ ও তার নেত্রীর মনে কোনো অনুশোচনা বা ক্ষমা প্রার্থনার বালাই নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, পার্লামেন্টেও আমি স্পষ্টভাবে বলেছি—শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে এনেই তাকে গ্রেপ্তার করা হবে।

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
স্থানীয় সরকার নির্বাচন ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ
ফাইল ছবি
অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত
কোনো ধরনের উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী