• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০ অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের অবমাননা করেছে: মীর হেলাল সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল দেশে চিকিৎসকের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও দমন-পীড়নের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ এনে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি (বিএপি)।

রোববার (২৬ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দলের সভাপতি ও সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান অভিযোগপত্র জমা দেন।

অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হাসিনুর রহমান দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হয়েছেন। তার ভাষ্য, সে সময় রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বে থাকলেও তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পরিস্থিতি মোকাবিলায় কোনো কার্যকর পদক্ষেপ নেননি।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে চাইলে মো. সাহাবুদ্দিন ওই সময় পদত্যাগ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এ কারণে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়বদ্ধতার নীতির আওতায় তার দায় রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিএপি সভাপতির দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগটির সুষ্ঠু তদন্ত করবে এবং এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবার ন্যায়বিচার পাবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইউএনওপিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন মাহমুদ তিতুমীর। ছবি: ভিওডি বাংলা
চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে: তিতুমীর
ড. খলিলুর রহমান ও ড. মোহামেদ মুইজ্জু
সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য