• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিবির ছাড়লেন সাদিক কায়েম, যোগ দিচ্ছেন জামায়াতে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড ফেসবুকের মতো পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ পাকিস্তানে ওআইসির নারী বিষয়ক সম্মেলন শুরু শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের কলকাতা বিমানবন্দর–সংলগ্ন মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা ইরানের বিরুদ্ধে বেসামরিক এলাকায় হামলার অভিযোগ বাহরাইনের

‘জুরাসিক পার্ক’ খ্যাত তারকা স্যাম নিল আর নেই

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ০৩:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘জুরাসিক পার্ক’ খ্যাত কিংবদন্তি অভিনেতা স্যাম নিল আর নেই। ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হলিউডের এই জনপ্রিয় তারকা।

সোমবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে অভিনেতার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিবার জানায়, জীবনের শেষ মুহূর্তে স্যাম নিল ছিলেন তার স্বজনদের সান্নিধ্যে। শান্তিপূর্ণ ও মর্যাদার সঙ্গে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তারা আরও উল্লেখ করেন, তার মৃত্যু আকস্মিক হলেও মৃত্যুর সময় তিনি ক্যানসারমুক্ত ছিলেন। একই সঙ্গে সিডনির সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবার।

পরিবারের দেওয়া বার্তায় আরও বলা হয়েছে, শেষকৃত্য ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। পাশাপাশি এ কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।

২০২৩ সালের মার্চে স্যাম নিল নিজেই প্রকাশ করেছিলেন, তার অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা ধরা পড়েছে। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করলেও জীবন, বার্ধক্য ও মৃত্যু নিয়ে তিনি সবসময়ই ছিলেন খোলামেলা।

ওই বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ান স্টোরি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘মৃত্যুকে আমি ভয় পাই না। তবে চলে যেতে খারাপ লাগবে, কারণ এখনও অনেক কাজ করার ইচ্ছা রয়ে গেছে।’

পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয়জগতে সক্রিয় ছিলেন স্যাম নিল। ‘মাই ব্রিলিয়ান্ট ক্যারিয়ার’ (১৯৭৯), ‘ডেড ক্যাল্ম’ (১৯৮৯) এবং ‘দ্য পিয়ানো’ (১৯৯৩) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি সমালোচকদের প্রশংসা কুড়ান। তবে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’ সিরিজে ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয়ই তাকে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।

এ ছাড়া ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘ইন দ্য মাউথ অব ম্যাডনেস’, ‘ইভেন্ট হরাইজন’ এবং ‘হান্ট ফর দ্য উইল্ডারপিপল’-এর মতো আলোচিত চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ছোট পর্দায়ও ‘রাইলি: এস অব স্পাইজ’, ‘মার্লিন’, ‘দ্য টিউডরস’ এবং ‘পিকি ব্লাইন্ডার্স’-এ তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

সবশেষ ২০২২ সালে মুক্তি পাওয়া ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’ সিনেমায় আবারও ড. অ্যালান গ্রান্ট চরিত্রে ফিরে এসে পুরোনো ভক্তদের নস্টালজিয়ায় ভাসিয়েছিলেন এই কিংবদন্তি অভিনেতা।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এক পর্দায় দেখা যাবে রণবীর সিং ও ববি দেওলকে
ছবি: সংগৃহীত
৩.৫০ কোটি রুপিতে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান খান
ছবি: সংগৃহীত
বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান পড়শীর