• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০ অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের অবমাননা করেছে: মীর হেলাল সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল দেশে চিকিৎসকের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী

দেশে চিকিৎসকের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের চাহিদার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। দীর্ঘ সময় ধরে স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় এ সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২৬ জুলাই) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী জানান, অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসক ডা. সোহানা সেলিমকে চাকরি থেকে অব্যাহতির নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বলেন, সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও সেবার মান মোটামুটি সন্তোষজনক। তবে উপস্থিতি রেজিস্টারে নিয়মিত স্বাক্ষর না করার প্রবণতা বন্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ধাপে ধাপে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যা বা তার বেশি সক্ষমতাসম্পন্ন হাসপাতালে উন্নীত করা হবে। একই সঙ্গে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি এবং প্রতিটি জেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আধুনিক প্যাথলজি সেবা সম্প্রসারণের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও কার্যকর ও আধুনিকভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজ নেন। এছাড়া হাসপাতালের রান্নাঘর, বাথরুম ও রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুর ইসলাম, জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইউএনওপিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন মাহমুদ তিতুমীর। ছবি: ভিওডি বাংলা
চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে: তিতুমীর
ড. খলিলুর রহমান ও ড. মোহামেদ মুইজ্জু
সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য