• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ১১:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা দুই দফা কমার পর আবারও দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়না ভ্যাটসহ বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৫-২৬ অর্থবছরে দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার
রেমিট্যান্সে রেকর্ড ২০২৫-২৬ অর্থবছরে দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত
এলপিজির নতুন দাম ঘোষণা কাল
ছবি: সংগৃহীত
আজ থেকে সারাদেশে চালু হচ্ছে ‘বাংলা কিউআর’ কোড