• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকাসহ ১৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

ভিওডি বাংলা ডেস্ক    ২ জুলাই ২০২৬, ০৮:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আজ দুপুরের আগেই দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকাসহ ১৬ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এই সতর্কবার্তা দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার পাশাপাশি বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্কবার্তাটি ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ঢাকাসহ কয়েকটি অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত
দেশের ১৩ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা