ঢাকাই চলচ্চিত্রের একসময়ের ব্যস্ততম চিত্রনায়িকা শাহনূর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবস্থায় জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তার অগ্ন্যাশয়ে (প্যানক্রিয়াস) টিউমার ধরা পড়েছে এবং এমআরআই রিপোর্টের পর চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন।