ঈদুল আজহার ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্যে ফিরছে রাজধানী। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও ব্যক্তিগত যানবাহনে করে কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরলেও এখন পর্যন্ত প্রবেশপথগুলোতে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে রাজধানীমুখী হয়েছেন সাধারণ মানুষ। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরছেন তারা। এতে করে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে যাত্রীদের উল্লেখযোগ্য …