দেশজুড়ে ব্যাংকিং সেবা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরতে যাচ্ছে ইরান। আগামীকাল শনিবার থেকে দেশের সব ব্যাংক শাখা পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)।