ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের কামড়ে মিরা (১৩) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মিরা উপজেলার পতনডোবা গ্রামের বাসিন্দা মো. মিজানের কন্যা এবং রণহাট্টা চোরঙ্গী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।