{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২

নাটোর প্রতিনিধি    ২২ জুলাই ২০২৬, ০৪:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই গাড়ির চালক, বাসের হেলপার এবং আট রুশ নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহত রুশ নাগরিকদের মধ্যে চারজন নারী রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমনের (২২) বাবার নাম জহুরুল ইসলাম। তিনি নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার হযরতপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেঁয়াজ ও রসুন বোঝাই ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে ঈশ্বরদীর রূপপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সদস্য হেলাল ও বকুল হোসেন জানান, সাব-অফিসার রুস্তম আলীর নেতৃত্বে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।

আহতদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, হাইওয়ে পুলিশ এবং গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় রাত ১১টার দিকে উদ্ধারকাজ শেষ হয়। বর্তমানে মহাসড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচল করছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণ, শেষে যা ঘটল
ছবি: ভিওডি বাংলা
দুর্গম সীমান্তে বিজিবির স্বাস্থ্যসেবায় উপকৃত ১০৭৭ মানুষ
ছবি: ভিওডি বাংলা
যশোরসহ ১০ জেলায় বাধ্যতামূলক মামলাপূর্ব মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন