• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

সুযোগ সন্ধানী কাউকে দলে নেওয়া যাবেনা : ডা. জাহিদ

   ২৭ জুন ২০২৫, ০৭:০০ পি.এম.

দিনাজপুর প্রতিনিধি: 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, স্বজন প্রীতির মাধ্যমে সুযোগ সন্ধানী কাউকে দলে নেওয়া যাবে না। ফ্যাসিস্ট সরকারের দলের কোনো লোক যেন বিএনপির সদস্য না হতে পারেন সেদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে।

শুক্রবার (২৭ জুন) বেলা সাড়ে ৩টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদের হলরুমে পৌর বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সদস্য নেওয়ার সময় মনে রাখতে হবে সুযোগ সন্ধানী কাউকে দলে নেওয়া যাবেনা।হিন্দু মুসলমান, বৌদ্ধ, খ্রীষ্টান হোক না  কেন ভালো মানুষকেই সদস্য নিতে হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ২৫ শতাংশ নারী যেন থাকেন‌। নতুন সকল সদস্যদের ডাটাবেজ তৈরি করে প্রত্যেকে আলাদা আলাদা কার্ড সরবরাহ করা হবে।

তিনি বলেন, আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কোন অবস্থাতেই কেউ যেন অভিযোগ দিতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমাদের মা-বোনদের বেশি বেশি করে সম্পৃক্ত করতে হবে। কারণ আপনার একটি ভোট হলে তাদেরও একটি ভোট। আমরা মা-বোনদের বিএনপির ছায়ায়তলে নিতে চাই। প্রাথমিকভাবে ২৫ শতাংশ নারীকে নতুন সদস্য নিতে কর্মসূচি নিয়েছি। আগামী বছর ৩০ শতাংশ নারীকে সদস্য করা হবে।

তিনি আরও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকদের কীভাবে দলে নেওয়া যায় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। 

অনুষ্ঠানে বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শরিফুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ উপজেলার প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ