দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর দেড়টায় হাইস্পিড ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তারা।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন দাভোস-এ অংশ নেন প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত এই সম্মেলন দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও অংশ নেন আমাদু উরি বাহ, ওলঝাস বেকতেনভ, কিম মিন-সেওক, নিয়াম-ওসর উচরাল এবং মিলোইকো স্পাইজিচ।
সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীসহ ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি অংশ নেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি বিভিন্ন দেশের সফল অভিজ্ঞতা গ্রহণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে সোমবার (২২ জুন) মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী।
ভিওডি বাংলা/আ







