• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আলোচিত কৃষক কবির হোসেনের মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোকবার্তা

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ জুন ২০২৬, ০৪:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বহুল আলোচিত কৃষক ও কনটেন্ট নির্মাতা কবির হোসেন আর নেই। প্রধানমন্ত্রী থেকে কৃষক কার্ড গ্রহণ করে আলোচনায় আসা এই কৃষক মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় তিনি এ শোক জানান।

কবির হোসেন টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকের জীবন, সংগ্রাম ও সম্ভাবনা তুলে ধরে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড গ্রহণের ঘটনাকে কেন্দ্র করে তিনি দেশজুড়ে আলোচনায় আসেন।

শোকবার্তায় মন্ত্রী বলেন, কবির হোসেন ছিলেন একজন কর্মঠ, আত্মমর্যাদাসম্পন্ন ও কৃষিপ্রেমী মানুষ। কৃষিকে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে সমাজে প্রতিষ্ঠা এবং কৃষকের জীবনসংগ্রাম ও সাফল্য তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, কবির হোসেনের অকাল মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ কৃষক, অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব এবং কৃষি অঙ্গনের পরিচিত মুখকে হারালো।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কৃষক কার্ড পাওয়ার পর তাঁর পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রশ্ন ওঠে। পরবর্তীতে প্রশাসনিক তদন্তে তাঁকে প্রকৃত প্রান্তিক কৃষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

শোকবার্তায় মন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর: খাদ্য প্রতিমন্ত্রী
চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর: খাদ্য প্রতিমন্ত্রী
দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার
দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার
রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সাক্ষাৎ