মেসিকে ছাপিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়লেন রোনালদো

ফুটবল ইতিহাসে নতুন এক অনন্য কীর্তি গড়ে আবারও আলোচনার কেন্দ্রে পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার (২৩ জুন) উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে গোল করে তিনি প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার বিশ্বরেকর্ড গড়েন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকা রোনালদো মাত্র ষষ্ঠ মিনিটেই গোলের দেখা পান। এই গোলের মাধ্যমে তিনি ২০০৬ বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টানা ছয় আসরে গোল করার বিরল রেকর্ড নিজের করে নেন।
২০০৬ সালের বিশ্বকাপে অভিষেকের পর ইরানের বিপক্ষে প্রথম বিশ্বকাপ গোল করেছিলেন রোনালদো। এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং সর্বশেষ ২০২৬ বিশ্বকাপ প্রতিটি আসরেই গোল করে তিনি ফুটবল ইতিহাসে নিজের অবস্থান আরও দৃঢ় করেন।
এর আগে টানা পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ডটিও ছিল তার দখলে। সেই তালিকায় আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও। তবে ছয়টি আলাদা বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি এখন এককভাবে রোনালদোর দখলে।
বিশ্বকাপে তার সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্সগুলোর একটি আসে বিশ্বকাপে। সেবার স্পেনের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেন তিনি, যা এখন পর্যন্ত বিশ্বকাপে তার একমাত্র হ্যাটট্রিক হিসেবে রয়ে গেছে।
পাঁচটি বিশ্বকাপ মিলিয়ে রোনালদোর মোট গোল ছিল ৮টি। উজবেকিস্তানের বিপক্ষে এই গোলের পর তার বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯-এ।
প্রায় ৩১ বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিকতা, শারীরিক ফিটনেস এবং গোল করার অবিশ্বাস্য দক্ষতা ধরে রেখে রোনালদো আবারও প্রমাণ করলেন কেন তিনি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের একজন হিসেবে বিবেচিত হন।
ভিওডি বাংলা/এমএস







