• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ জুন ২০২৬, ০৮:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত

আদালত অবমাননার একটি মামলায় দীর্ঘ অভিযান শেষে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের একটি দল তাকে আটক করে। এর আগে রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়।

মঙ্গলবার রাত ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশের যৌথ দল বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করে। তবে শুরুতেই ভবনের গেটে তালা থাকায় এবং নিরাপত্তাকর্মীদের অসহযোগিতার কারণে ভেতরে প্রবেশ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় অভিযুক্ত শুভ্রর গাড়িচালক ও দেহরক্ষীর বিরুদ্ধে পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগ পাওয়া যায়।

ওয়ারেন্ট তামিলের চেষ্টা চলাকালে বাধা এলেও পুলিশ কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

উল্লেখ্য, আদালত অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আটজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা!
ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা!
রাজধানীতে গ্রেপ্তার ৮২
রাজধানীতে গ্রেপ্তার ৮২
ধানমন্ডি ৩২ এলাকায় ব্যারিকেড, টহলে আইনশৃঙ্খলা বাহিনী
ধানমন্ডি ৩২ এলাকায় ব্যারিকেড, টহলে আইনশৃঙ্খলা বাহিনী