• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হোসাইনি দালান থেকে তাজিয়া মিছিল, যান চলাচলে বিশেষ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক    ২৪ জুন ২০২৬, ০৯:৪৬ এ.এম.
ফাইল ছবি

আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলকে নির্বিঘ্ন করতে কড়া ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। হোসাইনি দালান ইমামবাড়া থেকে শুরু হওয়া মিছিল ঘিরে কয়েক দফায় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে ট্রাফিক-লালবাগ বিভাগ।

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক রাত ১০টা ৩০ মিনিট) লালবাগ বিভাগের নির্দিষ্ট কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত ও আংশিকভাবে বন্ধ থাকবে।

এ সময় মিছিলের রুট হবে: হোসাইনী দালান ইমামবাড়ার উত্তর গেট → হোসাইনী দালান মোড় → বকশী বাজার মোড় → বকশী বাজার (কল পাড়) মোড় → নল উমেশ দও রোড → কারা সদর দপ্তর নতুন রাস্তা → চক বাজার থানার সামনে শাহী মসজিদ মোড় → চক বাজার মডেল থানা মোড় → চক-সার্কুলার রোড → চক বাজার শাহী মসজিদ → নূরাণী কোল্ড ড্রিংক্স → বেগম বাজার রোড → নাজিমুদ্দিন রোড → চাঁনখারপুল/নিমতলী ক্রসিং → হোসাইনী দালান রোড হয়ে পুনরায় হোসাইনী দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।

আরও জানানো হয়েছে, আগামী ২৫ জুন রাত ২টা থেকে শুরু হয়ে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক ভোর ৪টা পর্যন্ত) একই এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। ওই সময়ের রুট নির্ধারণ করা হয়েছে: হোসাইনী দালান ইমামবাড়া → চাঁনখারপুল/নিমতলী ক্রসিং → নাজিমুদ্দিন রোড → জেল রোড → হাজী সেলিম টাওয়ার রোড → চক-সার্কুলার রোড → চক বাজার মডেল থানা মোড় → চক বাজার → থানার সামনে শাহী মসজিদ মোড় → কারা সদর দপ্তর নতুন রাস্তা → উমেশ দও রোড → বকশী বাজার (কল পাড়) মোড় → বকশী বাজার লেন → হোসাইনী দালান রোড হয়ে পুনরায় ইমামবাড়ায় ফেরা।

এছাড়া আগামী শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট পর্যন্ত আরেক দফায় একই মিছিল ঘিরে ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে। ওই সময়ের রুট হবে: হোসাইনী দালান ইমামবাড়া → হোসাইনী দালান রোড → বকশী বাজার লেন → আলিয়া মাদ্রাসা মোড় → বকশী বাজার (কল পাড়) মোড় → উমেশ দও রোড → উর্দু রোড মোড় → হরনাথ ঘোষ রোড → লালবাগ চৌরাস্তা মোড় → গোর-এ-শহীদ মাজার মোড় → এতিমখানা মোড় → আজিমপুর চৌরাস্তা মোড় → ইডেন কলেজ → নিউমার্কেট মোড় → মিরপুর রোড → ঢাকা কলেজ → সাইন্স ল্যাব মোড় → ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর রোড → বিজিবি ৪ নম্বর গেট → সাত মসজিদ রোড → ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড।

ট্রাফিক-লালবাগ বিভাগ নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহারের পাশাপাশি ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা!
ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা!
রাজধানীতে গ্রেপ্তার ৮২
রাজধানীতে গ্রেপ্তার ৮২
ধানমন্ডি ৩২ এলাকায় ব্যারিকেড, টহলে আইনশৃঙ্খলা বাহিনী
ধানমন্ডি ৩২ এলাকায় ব্যারিকেড, টহলে আইনশৃঙ্খলা বাহিনী