• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধানমন্ডি ৩২ এলাকায় ব্যারিকেড, টহলে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক    ২৩ জুন ২০২৬, ০৯:০১ এ.এম.
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ব্যারিকেড দিয়ে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে সকাল থেকেই পুরো এলাকায় অতিরিক্ত সতর্কতা দেখা যায়।

মঙ্গলবার (২৩ জুন) সকালে সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরের বিভিন্ন প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে। পুলিশ, র‍্যাব, ডিবি ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছেন। সাধারণ মানুষের চলাচলেও কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের জমায়েত বা কর্মসূচি ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দেশের কয়েকটি এলাকায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হবে।

নির্দেশনা অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মেট্রোপলিটন এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ২৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সেই রাফির মৃত্যু
চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সেই রাফির মৃত্যু
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার