• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সেই রাফির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২২ জুন ২০২৬, ১২:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুলে মোটরসাইকেল চালানোর সময় মাথায় ইটের আঘাতে গুরুতর আহত যুবক রাফি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২২ জুন) সকালে ঢামেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জুন রাত আনুমানিক ১টা ২০ মিনিটে কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রাফি। পূর্ব শত্রুতার জেরে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন তার ওপর হামলা চালায়। মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার সময় প্রধান অভিযুক্ত পারভেজ তার মাথায় ইট নিক্ষেপ করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান।

পরে হামলাকারীরা তাকে একটি অটোরিকশায় তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। পুরো ঘটনা একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গুরুতর আহত অবস্থায় রাফিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রাফির চাচা নুর হোসেন চৌধুরী কাফরুল থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হতে পারে বলে জানা গেছে।

পুলিশ জানায়, শুরুতে ঘটনাটি ছিনতাই বলে ধারণা করা হলেও তদন্তে জানা যায়, এটি মাদক ব্যবসায় বাধা দেওয়া এবং পূর্ব বিরোধের জেরে সংঘটিত হামলা।

এ ঘটনায় পারভেজ (৩০), আনোয়ার হোসেন বাবু (৩২) ও আমিন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে হারানো মানিব্যাগ উদ্ধার করল আনসার
সততার দৃষ্টান্ত বিমানবন্দরে হারানো মানিব্যাগ উদ্ধার করল আনসার
আধুনিক ও টেকসই বিমান খাত গড়তে ঢাকায় বেবিচকের কর্মশালা
আধুনিক ও টেকসই বিমান খাত গড়তে ঢাকায় বেবিচকের কর্মশালা
শিশু গৃহকর্মী রিক্তা মনি হত্যা মামলায় দম্পতি গ্রেপ্তার
শিশু গৃহকর্মী রিক্তা মনি হত্যা মামলায় দম্পতি গ্রেপ্তার