• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সততার দৃষ্টান্ত

বিমানবন্দরে হারানো মানিব্যাগ উদ্ধার করল আনসার

নিজস্ব প্রতিবেদক    ২১ জুন ২০২৬, ০৩:৪১ পি.এম.
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধারকৃত মানিব্যাগ প্রকৃত মালিকের হাতে তুলে দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত আনসার ও নিরাপত্তা কর্মীরা। ছবি: ভিওডি বাংলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকালে এক অঙ্গীভূত আনসার সদস্যের সততা ও দায়িত্ববোধে হারিয়ে যাওয়া একটি মানিব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মানিব্যাগটিতে বৈদেশিক মুদ্রা, একাধিক ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথিপত্র ছিল, যা সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হয়।

শনিবার (২০ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এই ঘটনাটি ঘটে। বিমানবন্দরের হেভি লাগেজ গেট-০১ এলাকায় স্ক্যানার মেশিনের পাশে দায়িত্ব পালন করছিলেন অঙ্গীভূত আনসার সদস্য মো. ইমান হোসেন। দায়িত্ব পালনের সময় তিনি স্ক্যানার মেশিনের নিচে একটি পরিত্যক্ত মানিব্যাগ পড়ে থাকতে দেখেন। কোনো বিলম্ব না করে তিনি মানিব্যাগটি উদ্ধার করে নিরাপত্তা প্রক্রিয়া অনুযায়ী স্ক্যানার অপারেটরের কাছে সংরক্ষণ করেন।

এর কিছু সময় পর যুক্তরাষ্ট্রগামী এক যাত্রী ইমিগ্রেশন কার্যক্রম শেষে বুঝতে পারেন যে তার মানিব্যাগটি হারিয়ে গেছে। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি এভিয়েশন সিকিউরিটি (AVSEC) কন্ট্রোল রুমে জানান। তথ্য পাওয়ার পর কন্ট্রোল রুম থেকে সংশ্লিষ্ট স্ক্যানার এলাকার দায়িত্বপ্রাপ্ত স্টাফদের সঙ্গে যোগাযোগ করা হয়। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় যে উদ্ধারকৃত মানিব্যাগটি নিরাপদ অবস্থায় সংরক্ষিত রয়েছে।

পরবর্তীতে শিফট ইনচার্জ পিসি মো. মোখলেছুর রহমান, এপিসি মো. রাশেদুল ইসলাম এবং আনসার সদস্য মো. ইমান হোসেন যৌথভাবে প্রয়োজনীয় পরিচয় যাচাই ও মালিকানা নিশ্চিত করার পর মানিব্যাগটি প্রকৃত মালিক মো. হৃদয় মিয়ার কাছে হস্তান্তর করেন। পুরো প্রক্রিয়াটি নিরাপত্তা বিধি অনুসরণ করে সম্পন্ন করা হয়।

হারানো মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ নথিপত্র অক্ষত অবস্থায় ফিরে পেয়ে মো. হৃদয় মিয়া সন্তোষ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট আনসার সদস্যসহ সকল নিরাপত্তা কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাদের দ্রুততা ও সততার প্রশংসা করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা জানান, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআই এলাকায় দায়িত্ব পালনকালে সদস্যরা সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এই ঘটনা সেই ধারাবাহিকতারই একটি বাস্তব উদাহরণ, যা বাহিনীর জনসেবামূলক ভূমিকা আরও সুদৃঢ় করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোহরাওয়ার্দী উদ্যানে ডেকে ডেকে বিক্রি হচ্ছে মাদক
সোহরাওয়ার্দী উদ্যানে ডেকে ডেকে বিক্রি হচ্ছে মাদক
অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক
অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক
ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক
ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক