• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১৬০৬ মামলা

নিজস্ব প্রতিবেদক    ২১ জুন ২০২৬, ০৩:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৬০৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়া অভিযানে ৩৫৮টি গাড়ি ডাম্পিং ও ৩৮০টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (২০ জুন)  রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র জানায়, রমনা বিভাগে ৫টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ২০টি মোটরসাইকেলসহ মোট ৬২টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ২৭টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ১৪২টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ২১টি বাস, ২৮টি কাভার্ডভ্যান, ৮৫টি সিএনজি ও ২১৪টি মোটরসাইকেলসহ ৪০৬টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ ১২৫টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ ১০৬টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ১৩টি বাস, ১৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি, ১৮১টি মোটরসাইকেলসহ ৩২৩টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ৩০টি বাস, ৬টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৬৯টি সিএনজি ও ১৩৭টি মোটরসাইকেলসহ ৩২৪টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ১৪টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলসহ ১১৮টি মামলা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোহরাওয়ার্দী উদ্যানে ডেকে ডেকে বিক্রি হচ্ছে মাদক
সোহরাওয়ার্দী উদ্যানে ডেকে ডেকে বিক্রি হচ্ছে মাদক
অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক
অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক
ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক
ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক