• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশের ক্রীড়াকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

নিজস্ব প্রতিবেদক    ২১ জুন ২০২৬, ০৭:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

রাজধানীর (২১ জুন) রাজধানীর বাসাবো মাঠে শিশু-কিশোরদের ফান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বর্তমান সরকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। ক্রীড়াক্ষেত্রে দেশের উন্নয়নের লক্ষ্যে সরকার চতুর্থ শ্রেণি থেকে প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করেছে।

তিনি আরো বলেন, একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সকলে মিলে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ থাকবো। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।

বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তৃতা শেষে প্রতিমন্ত্রী শিশু ও কিশোর ফুটবলারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদেরকে উৎসাহ দেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোহরাওয়ার্দী উদ্যানে ডেকে ডেকে বিক্রি হচ্ছে মাদক
সোহরাওয়ার্দী উদ্যানে ডেকে ডেকে বিক্রি হচ্ছে মাদক
অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক
অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক
ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক
ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক