• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২২ জুন ২০২৬, ০৬:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে হামের পরিস্থিতি আবারও উদ্বেগ তৈরি করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নিশ্চিত হাম ও সন্দেহজনক উপসর্গ মিলিয়ে নতুন করে এক হাজারেরও বেশি শিশু আক্রান্ত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত একদিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু না হলেও, হামের উপসর্গজনিত জটিলতায় ৩ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ৫৯০ জন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ জন শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৮৩ জনে।

একই সময়সীমায় নতুন আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬০ জন শিশু, আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৬৫ জন। ফলে একদিনেই মোট নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৭৫৫ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ১৭১ জন।

চিকিৎসা ব্যবস্থার তথ্য অনুযায়ী, আক্রান্ত রোগীদের বড় একটি অংশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এ পর্যন্ত ৭৭ হাজার ৭৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৭৩ হাজার ৯৮৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝটিকা অভিযানে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে ক্ষোভ
ঝটিকা অভিযানে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে ক্ষোভ
স্বাস্থ্য খাতে বেসরকারি মিডওয়াইফ-নার্সদের নীরব বিপ্লব
স্বাস্থ্য খাতে বেসরকারি মিডওয়াইফ-নার্সদের নীরব বিপ্লব
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু