• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

দিনাজপুর মেডিকেল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ০৮:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ মে) রাতে দিমেক হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী এই নিশ্চিত করে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি বুধবার তিনি পেয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ১৫ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সহ-সভাপতি নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে নির্দেশক্রমে সভাপতি এবং সহ-সভাপতি হিসেবে তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন,অবকাঠামোগত সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং রোগী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সৈয়দ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে ব্যবস্থাপনা কমিটি কার্যকর ভূমিকা রাখবেন-এটা সংশ্লিষ্ট সকলেই প্রত্যাশা করছেন। বিশেষ করে জনবল সংকট নিরসন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, চিকিৎসা সেবার মান-উন্নয়ন এবং রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে আশা করছে এলাকাবাসী।

দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলার সাধারণ মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। নতুন নেতৃত্বের মাধ্যমে হাসপাতালটি আরও আধুনিক, কার্যকর ও সেবা বান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে-এমনটাই আশা করেছেন সকলেই।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা, রোগীদের ভরসার নাম আদ-দ্বীন হাসপাতাল
স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা, রোগীদের ভরসার নাম আদ-দ্বীন হাসপাতাল