• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুন ২০২৬, ০৯:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে চক্ষুস্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় প্রাথমিক চোখের যত্ন পৌঁছে দিতে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অপটোমেট্রিস্টদের অন্তর্ভুক্তির দাবি জোরালো হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, অপটোমেট্রিস্টরা চোখ পরীক্ষা, দৃষ্টিশক্তির ত্রুটি নির্ণয়, চশমা ও কনট্যাক্ট লেন্সের পরামর্শ প্রদান এবং বিভিন্ন চোখের রোগের প্রাথমিক শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাদের মতে, দেশের ক্রমবর্ধমান চক্ষুস্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রশিক্ষিত অপটোমেট্রিস্টদের দক্ষতা কাজে লাগানো জরুরি। সরকারি হাসপাতালে ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে অপটোমেট্রিস্ট নিয়োগের মাধ্যমে চোখের রোগ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে, যা অন্ধত্ব ও দৃষ্টিপ্রতিবন্ধকতা কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

এ বিষয়ে বিশ্ব অপটোমেট্রি কাউন্সিলের (ডব্লিউসিও) সদস্য ও আবিরা অপথালমিকের প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন দেলোয়ার  বলেন, দেশে প্রতিরোধযোগ্য অন্ধত্ব, রিফ্র্যাকটিভ ত্রুটি, শিশুদের দৃষ্টিজনিত সমস্যা, ডায়াবেটিসজনিত চক্ষু জটিলতা ও স্বল্পদৃষ্টির হার উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিদ্যমান দক্ষ চক্ষুস্বাস্থ্য জনবলকে কার্যকরভাবে কাজে লাগানো জরুরি।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অপটোমেট্রি একটি স্বীকৃত স্বাস্থ্যবিজ্ঞানভিত্তিক চক্ষুস্বাস্থ্য পেশা হিসেবে প্রতিষ্ঠিত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও ভারতসহ বিভিন্ন দেশে অপটোমেট্রিস্টরা প্রাথমিক চক্ষুসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছেন। তবে তারা চিকিৎসক বা চক্ষু বিশেষজ্ঞের বিকল্প নন, বরং সমন্বিত চক্ষুসেবা ব্যবস্থার সহযোগী অংশীদার।

শাহাদাত হোসেন দেলোয়ার জানান, অপটোমেট্রিস্টদের প্রধান কাজ হলো দৃষ্টিশক্তি পরীক্ষা, রিফ্র্যাকশন, চশমার পাওয়ার নির্ধারণ, শিশু চক্ষুসেবা, কনট্যাক্ট লেন্স সেবা, স্বল্পদৃষ্টি পুনর্বাসন এবং প্রয়োজনে রোগীকে চক্ষু বিশেষজ্ঞের কাছে রেফার করা।

তিনি আরও বলেন, দেশে ইতোমধ্যে অপটোমেট্রি শিক্ষার একটি সুসংগঠিত ভিত্তি গড়ে উঠেছে। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) অধিভুক্ত চট্টগ্রাম ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজিতে চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন অপটোমেট্রি (বি.অপ্টম) কোর্স চালু রয়েছে। এছাড়া দেশে ডক্টর অব অপটোমেট্রি (ওডি), এমএসসি, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী অপটোমেট্রিস্টও রয়েছেন।

বর্তমানে দেশের শত শত প্রশিক্ষিত ও উচ্চশিক্ষিত অপটোমেট্রিস্ট ক্লিনিক্যাল সেবা, শিক্ষা, গবেষণা ও কমিউনিটি চক্ষুসেবার সঙ্গে যুক্ত রয়েছেন। অনেক বাংলাদেশি অপটোমেট্রিস্ট অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাসহ বিভিন্ন দেশে লাইসেন্সপ্রাপ্ত পেশাজীবী হিসেবে কাজ করছেন।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও), আন্তর্জাতিক অন্ধত্ব প্রতিরোধ সংস্থা (আইএপিবি), বিশ্ব অপটোমেট্রি কাউন্সিল (ডব্লিউসিও) এবং আন্তর্জাতিক পেশা শ্রেণিবিন্যাস (আইএসসিও) দক্ষ চক্ষুস্বাস্থ্য জনবল গঠনের ওপর গুরুত্বারোপ করলেও বাংলাদেশে এখনো অপটোমেট্রির জন্য পূর্ণাঙ্গ সরকারি স্বীকৃতি ও নিবন্ধন কাঠামো গড়ে ওঠেনি।

সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ‘অপটোমেট্রিস্ট’ পদ সৃষ্টির দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘এ পরিস্থিতিতে অপটোমেট্রিকে স্বতন্ত্র চক্ষুস্বাস্থ্য পেশা হিসেবে স্বীকৃতি প্রদান, সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ‘অপটোমেট্রিস্ট’ পদ সৃষ্টি  এবং মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভিশন সেন্টার ও কমিউনিটি পর্যায়ে অপটোমেট্রিস্ট নিয়োগে বাংলাদেশের অপটোমেট্রি পেশাজীবীদের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দাবি জানাই।’

পাশাপাশি অপটোমেট্রি শিক্ষা, নিবন্ধন, লাইসেন্স প্রদান, পেশাগত মান নিয়ন্ত্রণ, নৈতিকতা তদারকি ও ধারাবাহিক পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য একটি স্বাধীন বাংলাদেশ অপটোমেট্রি কাউন্সিল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন শাহাদাত হোসেন দেলোয়ার তিনি বলেন, অপটোমেট্রিস্ট ও চক্ষু বিশেষজ্ঞদের সমন্বিত অংশীদারিত্ব নিশ্চিত করা গেলে দেশের কোটি মানুষের জন্য মানসম্মত দৃষ্টিসেবা আরও সহজলভ্য হবে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন
আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন
২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী
স্বাস্থ্যখাতে বড় সংস্কার ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী
দেশের ১০ হাসপাতালে ‘আইসিইউ’ চালু হচ্ছে আজ
দেশের ১০ হাসপাতালে ‘আইসিইউ’ চালু হচ্ছে আজ