• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুন ২০২৬, ০৭:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একক দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত দায়িত্ব। এ লক্ষ্যে ফাউন্ডেশন, ব্যবসায়ী, ভোক্তা, নিরাপদ খাদ্য অধিদপ্তর ও সিটি করপোরেশনকে একসঙ্গে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর নগরভবন অডিটরিয়ামে সাজিদা ফাউন্ডেশন আয়োজিত প্রজেক্ট ইনসেপশন ওয়ার্কশপে এ আহ্বান জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, আমরা কী খাচ্ছি, কতটা নিরাপদ ও মানসম্মত খাবার খাচ্ছি, নাকি ভেজাল খাচ্ছি—অনেক সময় জেনেশুনেও আমরা তা গ্রহণ করে ফেলি। খাদ্যের মান, প্রস্তুত প্রক্রিয়া ও পরিবেশ স্বাস্থ্যসম্মত কি না—এ বিষয়ে আরও জনসচেতনতা তৈরির ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, দেশে খাদ্যে ভেজালের উপস্থিতি দুঃখজনক বাস্তবতা। অনেক ক্ষেত্রে আইনের সঠিক প্রয়োগের অভাবেই এ পরিস্থিতি তৈরি হচ্ছে। জেনে-বুঝে মানুষের ক্ষতি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আবদুস সালাম জানান, কিছুদিন আগে সিটি করপোরেশনের মোবাইল কোর্ট পুরান ঢাকায় অভিযান চালিয়ে খাদ্যে ক্ষতিকর উপাদান শনাক্ত করেছে। এ ধরনের অভিযান আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি সংস্থার পাশাপাশি রেস্টুরেন্ট মালিক, ব্যবসায়ী সমিতি, ভোক্তা ও সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে সাজেদা ফাউন্ডেশনকে একটি সার্ভে পরিচালনার অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। ওই সার্ভের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্ট্রিট ফুড প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, এটি বন্ধ করার বিষয় নয়, বরং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করা প্রয়োজন। তবে তার মতে, অধিকাংশ ক্ষেত্রে স্ট্রিট ফুডে নিরাপদ পানি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয় না, যা দ্রুত যাচাই করা জরুরি।

তিনি জানান, স্ট্রিট ফুড ও হকার ব্যবস্থাপনা নিয়ে আলাদাভাবে কাজ চলছে। একটি সার্ভের মাধ্যমে কারা কীভাবে ব্যবসা করছে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আবদুস সালাম বলেন, রেস্টুরেন্ট ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজ উদ্যোগে ডাস্টবিন ব্যবহার করতে হবে এবং পচনশীল ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদা করে ফেলতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলার মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা পেলে এবং সবাই একসঙ্গে কাজ করলে দুই বছরের মধ্যেই ঢাকার চেহারা বদলানো সম্ভব।

“ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে,” বলেন বিএনপি চেয়ারম্যানের এ উপদেষ্টা।

ভিওডি বাংলা/খতিব/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ