টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
ভিওডি বাংলা ডেস্ক
১৬ জুন ২০২৬, ০৬:৫০ পি.এম.

ফাইল ছবি
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য (এমপি) মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার চাইলে এ নিয়োগ বাতিল করতে পারবে।
এছাড়া আফরোজা আব্বাসও যেকোনো সময় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদ ছাড়তেও পারবেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।
ভিওডি বাংলা/এফএ







