• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ জুন ২০২৬, ০৮:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় এভিয়েশন সেবাদাতা প্রতিষ্ঠান ‘সুইসপোর্ট’।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলির এক সৌজন্য সাক্ষাতে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বৈঠকে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আলোচনায় সুইস প্রতিনিধিদল বাংলাদেশের এভিয়েশন খাতে সহযোগিতার ব্যপারে গভীর আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের ক্রমবর্ধমান অবকাঠামো এবং ভবিষ্যতের অপারেশনাল প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে সেখানে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানের ক্ষেত্রে সুইসপোর্টের আগ্রহের বিষয়টি তারা তুলে ধরেন।

সুইসপোর্টের এই আগ্রহকে স্বাগত জানিয়ে পর্যটনমন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটিকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান। তারা আশ্বাস দেন যে, সরকারের বিদ্যমান নীতিমালা ও বিধিবিধান অনুযায়ী যেকোনো প্রস্তাব মূল্যায়ন করা হবে।

উল্লেখ্য, ‘সুইসপোর্ট’ বিশ্বের অন্যতম প্রধান এভিয়েশন সার্ভিস কোম্পানি। তারা বিশ্বজুড়ে শত শত বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো ব্যবস্থাপনা এবং বিমানবন্দর সহায়তা সেবা প্রদান করে থাকে।

সুইজারল্যান্ডের এই প্রতিষ্ঠানটির আগে যুক্তরাজ্য, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিভিন্ন কোম্পানিও ঢাকা বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা—বিশেষ করে নবনির্মিত তৃতীয় টার্মিনালের কার্যক্রম পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল