সড়ক পরিবহন মন্ত্রী
মহাখালী বাসস্ট্যান্ড সরাতে ৫০ বিঘা জমি অধিগ্রহণের সিদ্ধান্ত

রাজধানী ঢাকার বাসস্ট্যান্ড সবগুলো সরিয়ে নেয়া হবে, তবে রাতারাতি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘একটা বাসস্ট্যান্ডে ১২-২৪ ঘণ্টা বাস থাকছে। আমরা মনে করছি ডিপোতে বাস থাকবে, ছাড়ার কিছু আগে এসে যাত্রী নেবে। বাসস্ট্যান্ডের যে ব্যবহার, সেটা হবে। কিন্তু দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা বাসস্ট্যান্ডে থেকে যে যানজট তৈরি হচ্ছে, যে অব্যবস্থাপনা তৈরি হচ্ছে, ওটার পরিবর্তন চাচ্ছি।’
মহাখালী বাসস্ট্যান্ড আপাতত থাকছে জানিয়ে তিনি বলেন, ‘এটা স্থায়ীভাবে সরানো হবে উত্তরায়। ৫০ বিঘা জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহাখালী বাসস্ট্যান্ডের যে জট তৈরি হচ্ছে, সার্ভিসটা নিশ্চিত করা যাচ্ছে না। বিধায়, যেসব বাস ছাড়বে সেটা মহাখালী বাসস্ট্যান্ড ব্যবহার করবে, অতিরিক্ত যে সমস্ত বাস যেগুলো হয়তো ১২ ঘণ্টা পর ট্রিপে যাবে, সে ১২ ঘণ্টা মহাখালী বাসস্ট্যান্ড অপেক্ষা করতে পারবে না। ৩০০ ফিটে একটা জায়গা নির্ধারণ করা হয়েছে, সাময়িকভাবে ওটা ডিপো হিসেবে ব্যবহার করবে। সায়েদাবাদ বাসস্ট্যান্ডকে কাঁচপুরে সরিয়ে নেয়া হচ্ছে। পর্যাপ্ত সুবিধা নিশ্চিত হওয়ার পরেই সরিয়ে নেয়া হবে। এখন ডিপো হিসেবে ব্যবহৃত হবে। শুধুমাত্র স্ট্যান্ড থেকে যে বাসগুলো ছাড়বে, তার আগে একটা নির্দিষ্ট সময় স্ট্যান্ডে থাকবে। বাকি সময় ডিপোতে গিয়ে থাকবে।’
ভিওডি বাংলা/এফএ







