• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ০৯:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার বুড়িগঙ্গা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ধারালো ছুরি-চাকু উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে নৌ টহল ডিউটি ইনচার্জ এসআই (নি:) মফিজুল ইসলাম মাঝি হারেছের মাধ্যমে তথ্য পান যে, একটি সংঘবদ্ধ ডাকাত দল নৌকায় করে নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর অনুযায়ী, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ফরাসগঞ্জ লঞ্চঘাট এলাকায় নোঙর করা একটি লঞ্চের পাশে নৌকার মাঝি আব্দুল কাদেরকে ভয়ভীতি দেখিয়ে প্রায় ৭–৮ জনের একটি দল এ পরিকল্পনা চালাচ্ছিল।

সংবাদের ভিত্তিতে দ্রুত সদরঘাট টার্মিনাল কেন্দ্রিক পন্টুন ডিউটি পার্টির এএসআই (নি:) মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল, স্থানীয় মাঝি ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় ঘটনাস্থলে অভিযান চালায়। ভোর আনুমানিক ৫টার দিকে সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃতরা হলো- মরন ভূঁইয়া (৪০) ও সিরাজ মোল্লা (৩৩)।

গ্রেপ্তারের সময় পালানোর চেষ্টা করলে মরন ভূঁইয়া নৌকার কাঠের অংশে আটকে পড়ে আহত হন। এতে তার ডান পায়ের গোড়ালির ওপরের অংশে হাড়ভাঙা ধরনের জখম হয়। পরে তার বাম হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে পাঁচটি স্টিলের ধারালো ছুরি-চাকু উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা অনুযায়ী নৌকা ও অস্ত্রগুলো জব্দ করে নৌ পুলিশ।

আহত মরন ভূঁইয়াকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অন্য সদস্যদের পরিচয় শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি এ বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম
মহাখালীতে ককটেল ফাটিয়ে ছাত্রলীগের মিছিল
মহাখালীতে ককটেল ফাটিয়ে ছাত্রলীগের মিছিল