• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুবাইদা রহমানকে পুত্রাজায়া লেক ঘুরিয়ে দেখালেন মালয়েশিয়ার ফার্স্ট লেডি

ভিওডি বাংলা ডেস্ক    ২২ জুন ২০২৬, ০৪:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়া লেকে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ও ফার্স্ট লেডি ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

সোমবার (২২ জুন) সকালে নৌবিহারে অংশ নিয়ে তিনি পুত্রাজায়া লেক ঘুরে দেখেন এবং নৌকা থেকে শহরের বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা ও স্থাপত্যশৈলী উপভোগ করেন।

এর আগে, সকালে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এবং প্রধানমন্ত্রীর দপ্তরের (ফেডারেল টেরিটরি) মন্ত্রী হান্না ইয়োহ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে তারা প্রায় এক ঘণ্টা সময় কাটান। এ সময় পুত্রাজায়ার মনোরম পরিবেশ ও প্রশাসনিক কেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তারা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরটি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সরকারি দ্বিপক্ষীয় বিদেশ সফর।

বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশ ও মালয়েশিয়ার অবস্থান গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশ মালয়েশিয়ার বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের মধ্যে ২৮তম। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার বাংলাদেশ। দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ১২ দশমিক ১৮ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিগত সরকারের উদাসীনতায় সমুদ্রের খনিজসম্পদ আহরণ হয়নি: নৌমন্ত্রী
বিগত সরকারের উদাসীনতায় সমুদ্রের খনিজসম্পদ আহরণ হয়নি: নৌমন্ত্রী
আ. লীগকে ‘মাফিয়া বাহিনী’ উল্লেখ করে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
আ. লীগকে ‘মাফিয়া বাহিনী’ উল্লেখ করে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
আইসিএপিপি স্থায়ী কমিটির সদস্য হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ
আইসিএপিপি স্থায়ী কমিটির সদস্য হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ