• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশে নিবন্ধিত গণমাধ্যমের সংখ্যা ১৯৬৯: সংসদে তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২২ জুন ২০২৬, ০৬:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে মোট সরকার নিবন্ধিত গণমাধ্যমের সংখ্যা ১৯৬৯টি বলে জানিয়েছেন  তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

বিকেল ৩টায় শুরু হওয়া সংসদ অধিবেশনের এ পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এমপি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন জানতে চান, এই মুহূর্তে দেশে প্রাইভেট টিভি চ্যানেল কতগুলো এবং কী কী? দৈনিক পত্রিকা এবং অনলাইন পত্রিকার সংখ্যা কতটি এবং কী কী?

জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা ৪টি এবং অনাপত্তি প্রদানকৃত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ ৩৯টি চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তথ্যমন্ত্রী আরও জানান, সারাদেশ থেকে বর্তমানে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার ৪৩৬টি। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত ৫৯৩টি ও অন্যান্য জেলা থেকে প্রকাশিত ৮৪৩টি। নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি। এর মধ্যে অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ১৩১টি ও অনলাইন নিউজ পোর্টাল (আঞ্চলিক) ক্যাটাগরিতে ৬১টি। 

ভিওডি বাংলা/আরআই/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে জামায়াত এমপির ক্ষোভ
সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে জামায়াত এমপির ক্ষোভ
সংসদ ভবনে ফাটল, বৃষ্টি হলে চুইয়ে পড়ে পানি
সংসদ ভবনে ফাটল, বৃষ্টি হলে চুইয়ে পড়ে পানি
৬ জেলায় সশস্ত্র বাহিনীর অফিসাররা পেলেন বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
৬ জেলায় সশস্ত্র বাহিনীর অফিসাররা পেলেন বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা