• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পর্যটন মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ২২ জুন ২০২৬, ০৫:১৯ পি.এম.
ঢাকা সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা করেন মন্ত্রী আফরোজা খানম। ছবি: ভিওডি বাংলা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২২ জুন) দুপুর ১টায় সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত জানান, ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, যা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে।

মন্ত্রী আফরোজা খানম প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করতে ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি বলেন, যাত্রী চাহিদা বিবেচনায় সরাসরি ফ্লাইট বৃদ্ধি হলে প্রবাসীরা আরও সহজে ও সাশ্রয়ীভাবে যাতায়াত করতে পারবেন। এ বিষয়ে ইতালির রাষ্ট্রদূত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

বৈঠকে আরও উঠে আসে বিমান খাতে প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকায়নের বিষয়। ইতালির পক্ষ থেকে দ্য এজ কোম্পানি বাংলাদেশের বিমানবন্দরগুলোতে পাখি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সিস্টেম (বিসিএমএস) স্থাপনের আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি ফ্লাইঅন অ্যারো নামক একটি প্রতিষ্ঠান বাংলাদেশি টেকনিশিয়ানদের দক্ষতা বৃদ্ধির জন্য একটি প্রশিক্ষণ একাডেমি স্থাপনের প্রস্তাব দেয়।

মন্ত্রী দেশের বিমান খাতে আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বিমানবন্দর ব্যবস্থাপনা ও সেবার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এছাড়া বিমানবন্দর সম্প্রসারণে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। উভয় পক্ষই এ বিষয়ে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনা করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুদক: বিচারপতি রেজাউল হকের নেতৃত্বে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন
দুদক: বিচারপতি রেজাউল হকের নেতৃত্বে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন
সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন অধিকারে বিশ্বাসী: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন অধিকারে বিশ্বাসী: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে নিবন্ধিত গণমাধ্যমের সংখ্যা ১৯৬৯: সংসদে তথ্যমন্ত্রী
দেশে নিবন্ধিত গণমাধ্যমের সংখ্যা ১৯৬৯: সংসদে তথ্যমন্ত্রী