• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধানমন্ডি ৩২: ভিডিও ধারণ করায় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক    ২৩ জুন ২০২৬, ০৩:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সাখাওয়াত হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক ভাঙা একটি বাড়ির ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তবে তিনি নিজেকে জুলাইযোদ্ধা বলে পরিচয় দেন।

ঘটনাস্থলে উপস্থিত ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আরিফ বলেন, ওই ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছবি ও ভিডিও ধারণ করছিলেন। কারণ জানতে চাইলে জবাব দিতে পারেননি। মোবাইল ফোন দেখতে চাওয়া হলেও তিনি অস্বীকৃতি জানান। এ পরিস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা দেখা গেছে। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেপ্তার
তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেপ্তার
জুরাইন-শ্যামপুরে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
জুরাইন-শ্যামপুরে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ধানমন্ডিতে আটক ১০
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ধানমন্ডিতে আটক ১০