• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিএমপির ধারাবাহিক অভিযানে আ’লীগের আটক ২৬ জন

নিজস্ব প্রতিবেদক    ২৩ জুন ২০২৬, ১২:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ জন নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২২ জুন) রাজধানীর একাধিক থানা এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা পুলিশ সমন্বিতভাবে অভিযান চালিয়ে সন্দেহভাজন ও দলীয় কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে এসব ব্যক্তিকে আটক করে।  

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা থানা এলাকায় ২ জন, ধানমন্ডিতে ১০ জন, বংশাল এলাকায় ১ জন, খিলক্ষেতে ২ জন, কদমতলীতে ১ জন, মোহাম্মদপুরে ৮ জন, মিরপুরে ১ জন এবং তুরাগ থানা এলাকায় ১ জন রয়েছেন। পৃথক অভিযানগুলোতে তাদের আটক করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯টি বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া
৯টি বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া
অধিকার আদায়সহ নানা সংগ্রামে সংগীতের অভুতপূর্ব শক্তি রয়েছে : রিজভী
অধিকার আদায়সহ নানা সংগ্রামে সংগীতের অভুতপূর্ব শক্তি রয়েছে : রিজভী
সমুদ্রসীমা বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি: নৌমন্ত্রী
সমুদ্রসীমা বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি: নৌমন্ত্রী