• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও রাজার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক    ২৩ জুন ২০২৬, ০৩:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর স্ত্রী ডা. ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইলের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, তিনি এবং তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীর আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তায় গভীরভাবে মুগ্ধ।

পোস্টে তারেক রহমান বলেন, মালয়েশিয়া সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে প্রদর্শিত বন্ধুত্ব, সৌহার্দ্য ও শুভেচ্ছা তাঁকে স্পর্শ করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও দৃঢ় করেছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বৃহত্তর সহযোগিতা, সমৃদ্ধি ও আঞ্চলিক অগ্রগতির লক্ষ্যে পারস্পরিক অঙ্গীকারের বিষয়টি পুনর্ব্যক্ত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এই সম্পর্ক বহু দশকের পুরোনো। তাঁর ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকাল থেকেই এ সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে।

ফেসবুক পোস্টে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাক্ষাতের সময় ও আন্তরিকতার জন্য তিনি মালয়েশিয়ার রাজার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন।

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের জনগণের মধ্যে যে যোগাযোগ ও সম্পর্ক বিভিন্ন খাত এবং জীবনের নানা ক্ষেত্রে গড়ে উঠেছে, সে বিষয়েও তিনি গর্ব প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরের প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, তিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে বহুমাত্রিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা করেন।

ভিওডি বাংলা/এএইচ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএমপির ধারাবাহিক অভিযানে আ’লীগের আটক ২৬ জন
ডিএমপির ধারাবাহিক অভিযানে আ’লীগের আটক ২৬ জন
এনআইডি সংশোধন সহজ করতে ইসির ৫ সদস্যের কমিটি
এনআইডি সংশোধন সহজ করতে ইসির ৫ সদস্যের কমিটি
‘ট্রাম্প’-খ্যাত সাদা মহিষটি বিএলআরআই’র কাছে হস্তান্তর
‘ট্রাম্প’-খ্যাত সাদা মহিষটি বিএলআরআই’র কাছে হস্তান্তর