• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

গণতন্ত্র উত্তরণে নির্বাচনের বিকল্প পথ নাই : শামসুজ্জামান দুদু

   ২ জুলাই ২০২৫, ০৩:০৩ পি.এম.
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু  বলেন, দেশ গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন ছাড়া  বিকল্প কোন পথ নাই। আমরা আন্দোলন করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।  আর গণতন্ত্রে ফিরে আসতে দরকার একটি সুষ্ঠ সাধারণ জাতীয় নির্বাচন।

বুধবার (২ জুলাই) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও নারায়ণগঞ্জ জেলার উদ্যোগ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, কেউ কেউ বলছে এক দলকে পতন করে আর এক দলকে ক্ষমতা আনার জন্য আমরা এই গণঅভ্যুত্থান করি নাই। এটা কি ধরনের কথা? সৈরাতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আর গণতন্ত্রে ফিরে আসতে দরকার একটি সুষ্ঠ সাধারণ জাতীয় নির্বাচন। দেশের জনগণ যে দলকে ভোট দিবে সেই দল সরকার গঠন করবে। তরুণরা যে দল গঠন করেছে এনসিপি, সেই দলকে যদি দেশের জনগণ ভোট দেয় তাহলে তারা সরকার গঠন করবে। আর জনগণ যদি ভোট না দেই তাহলে সরকার গঠন করবে কিভাবে । 

তিনি বলেন, যারা বলছে একদলকে ক্ষমতায় আনার জন্যে গণঅভ্যুত্থান করি নাই বা পিআর পদ্ধতি চাচ্ছে তারা নির্বাচনকে ঠেকাতে চাচ্ছে। নির্বাচনকে ভুন্ডোল করতে চাচ্ছে। আর নির্বাচন নাহলে আবার সৈরাতন্ত্রের দিকে ফিরে যাওয়ার লক্ষণ দেখা দিবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে দেশ অচল অবস্থা হবে। 

দুদু বলেন, গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্য চারদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। তাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যেকোনো স্বার্থে, যেকোন ভাবে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণঅভুত্থানের যে স্পিড তা ধরে রাখতে হবে বিবাদ করা যাবে না। যতক্ষণ না আমরা গণতন্ত্রে উত্তোলন হয়েছে। তা না হলে পার্শ্ববর্তী একটা দেশ আছে সারাক্ষণ আমাদের বিরুদ্ধে বলে যাচ্ছে। বাংলাদেশের কুলাঙ্গার কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি গণহত্যা চালিয়েছে দেশের টাকা লুটপাট করেছে। ক্ষমতায় থাকার জন্য এরকম কোন হত্যা বা টাকা লুটপাট এর আগে কেউ করে নাই। সেই শেখ হাসিনাকে জায়গা দিয়েছে ভারত। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের জন্য দেশের মানুষের জন্য।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহবায়ক আলম সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব পূর্ণিমা মুন্নি দোলা সঞ্চালনা আলোচনা সভায় আরো বক্তব্য দেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান,কৃষক দলের সাবেক দফতর সম্পাদক এস কে সাদী,দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাধারন সম্পাদক আসাদুজ্জামান জুয়েল সহ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ