• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে 'মুক্তির পাঠাগার' স্থাপন

   ২ জুলাই ২০২৫, ০৬:৫৪ পি.এম.
জাতীয়তাবাদী ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল। ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক ঝাঁক তরুণ নেতৃবৃন্দের উদ্ভাবনী চিন্তা ও আন্তরিক প্রয়াসে ‘মুক্তির পাঠাগার’ স্থাপন করা হয়েছে।

মাহমুদ ইসলাম কাজল বলেন, ‘আমরা বিশ্বাস করি জ্ঞানই মুক্তির সত্য পথ। মুক্তির পাঠাগার শুধুমাত্র বই পড়ার জায়গা নয়, এটি এক চিন্তার জায়গা, মুক্ত মত প্রকাশের জায়গা। মধুর ক্যান্টিন যেখানে ইতিহাস কথা বলে, সেখানেই আমরা গড়ে তুলেছি একটি জ্ঞানচর্চার মুক্তমঞ্চ। এখানে যে কেউ আসতে পারে, পড়তে পারে, ভাবতে পারে। এটি কোনো দল বা গোষ্ঠীর নয় এটি সচেতন, সাহসী এবং চিন্তাশীল প্রতিটি শিক্ষার্থীর জায়গা। আমরা চাই, এই পাঠাগার হোক একটি নীরব বিপ্লবের সূচনা।

এসময় উপস্থিত ছিলেন জারিফ রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ঢাবি ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল রাহাত, ওমর ফারুক ইসলাম, এস এম হলের ছাত্রদল নেতা শাকিকুল ইসলাম সাগর, মাহফুজ আলী, আসিফ হাসান, শামীম বিন রফিক, মুশফিকুর রহমান, বিজয় ৭১ হলের তানভীর আহমেদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামির সাদিক, এফ রহমান হলের জাকী তাজওয়ার, মাশুক তাজওয়ার মুগ্ধ, জসীমউদ্দিন হলের সাহিল আব্দুল্লাহ, শহীদুল্লাহ হলের সিফাত খান, এছাড়া ছাত্রনেতা মাহমুদুল হাসান হিমু, রেজওয়ান উল আরেফিন, মিরাজুল ইসলাম প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যাম্পাসে গুজব-অপতথ্য বন্ধে কঠোর ব্যবস্থা চায় ছাত্রদল
ক্যাম্পাসে গুজব-অপতথ্য বন্ধে কঠোর ব্যবস্থা চায় ছাত্রদল
সেমিফাইনালিস্টকে ব্যাট উপহার দিলেন ছাত্রদল নেতা শাহরিয়ার
জবির আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সেমিফাইনালিস্টকে ব্যাট উপহার দিলেন ছাত্রদল নেতা শাহরিয়ার
বিকল্প জ্বালানি উৎস খুঁজে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে
রুয়েট উপাচার্য: বিকল্প জ্বালানি উৎস খুঁজে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে