• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ডেঙ্গু আক্রান্ত আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি


প্রকাশ:  ৪ জুলাই ২০২৫, ০৪:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, রাজশাহী বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১১ হাজার ৬৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৪৫ জন। এদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২১ জন নারী।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: পিএমও
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ছবি: সংগৃহীত
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২
ফাইল ছবি
হামের তাণ্ডব অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু