• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্যবসায় অতিমুনাফা সমর্থন করে না ইসলাম: রিজওয়ানা

   ৫ জুলাই ২০২৫, ০২:২৫ পি.এম.
পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক

ইসলাম ব্যবসায় অতিমুনাফা সমর্থন করে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।  ‘কোরআন এবং সহি হাদিসগুলোকে মেনে চলা মুসলিম বিশ্বের কর্তব্য।’
 
শনিবার (৫ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোস্যাল বিজনেস সামিটে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘মুসলিম বিশ্বের ঐক্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। রোহিঙ্গা, ফিলিস্তিনি নাগরিকসহ নির্যাতিত মুসলিমদের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারিনি।’
   
তিনি আরও বলেন, ‘মুসলিম বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে, থ্রি জিরো তত্ত্ব নিঃসরণের অনুসরণ করে মুসলিম বিশ্ব আগামীতে উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
 
এ সময় দরিদ্র মানুষের কল্যাণে ট্যাক্স কাজে লাগার তাগিদও দেন পরিবেশ উপদেষ্টা।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নৌপরিবহন উপদেষ্টা শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
প্রেস সচিব: নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ